Category : ত্বকের যত্ন
চোখের নিচে কালচে দাগ পড়েছে, মুখের ত্বকও মনে হচ্ছে মলিন। চুলে মেহেদি দেওয়া দরকার। হাত-পায়েরও তো যত্ন নেওয়া চাই। সবই করতে হবে, কিন্তু কবে? ছুটির দিনটি কি তবে রূপচর্চাতেই কাটবে? প্রতিদিনই রুটিন করে যদি একটু একটু যত্ন নেন, তাহলে মনে হবে না ছুটির দিনের বেশির ভাগ সময় চলে গেল এই রূপচর্চা করতে করতেই। সপ্তাহের সাত দিনের একটি ‘রূপ-রুটিন’ তৈরি করবেন কীভাবে, সে পরামর্শই দিয়েছেন গীতি’স বিউটি পারলারের রূপবিশেষজ্ঞ গীতি বিল্লাহ। তিনি বলেন, ‘প্রতিদিনের একটু একটু সৌন্দর্যচর্চার কারণেই নিজেকে সতেজ মনে হবে সর্বদা।’
আমাদের সবার ত্বকেই কম-বেশি এই সমস্যাটি দেখা যায়। এর কারণ হিসেবে রেড বিউটি পারলার অ্যান্ড স্যালনের রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন বলেন, ‘হোয়াইট হেডস আসলে একধরনের ব্রণ, যার ওপরে কোনো পর্দা থাকে না। বাইরের নানা জীবাণু কিংবা ধুলাবালুর সংস্পর্শে এই ব্রণগুলো কালো হয়ে যায়। পরবর্তী সময়ে যাকে আমরা ব্ল্যাক হেডস বলে থাকি। একধরনের অক্সিডাইজের প্রক্রিয়ায় এমনটি হয়ে থাকে।’ ত্বকের এই সমস্যা সবার ক্ষেত্রেই দেখা দেয়। মূলত কিশোরী থেকে প্রৌঢ়—এ বয়সসীমায় এর প্রকোপ বেশি থাকে। কিশোর বয়সে হরমোনের নানা পরিবর্তন ঘটে। ফলে এ সময়ে স্বাভাবিকভাবে ত্বক অনেকটাই সংবেদনশীল হয়ে পড়ে। আর তাই দেখা দেয় এই সমস্যা।
চালের গুঁড়া মানেই তো পিঠাপুলি তৈরির অন্যতম উপকরণ। তবে দৈনন্দিন রূপচর্চায়ও এর কার্যকারিতা কম নয়। কারণ, চালের গুঁড়া এমন একটি উপকরণ, যা সব ধরনের ত্বকের জন্য উপকারী। রূপবিশেষজ্ঞ শারমীন কচি জানালেন, ত্বক পরিষ্কার করতে চালের গুঁড়া খুব কাজে দেয়। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তবে সব ধরনের চালের গুঁড়া যে ত্বকে ব্যবহার করা যাবে তা কিন্তু নয়। শুধু আতপ চাল ও কালিজিরা চালের গুঁড়া ভালো স্ক্রাবিংয়ের কাজ করে।
হিমশীতলতা আর বাতাসে পিঠাপুলির ঘ্রাণ নিয়ে আগমন ঘটে বাংলা সনের পঞ্চম ঋতু শীতের। শীত মানেই একরাশ আগাম প্রস্তুতি। বছরের একটি দীর্ঘ সময় পর্যন্ত গুটিসুটি মেরে থাকা লেপ, কম্বল আর গরম কাপড়ের হাই তুলে ঘুম ভাঙার সময়। শীতের এই সময়ের অন্যতম একটি আকর্ষণ হচ্ছে পিঠা, পায়েস আর রসের হাঁড়ি। তবে এরা কেবল শীতকে আকর্ষণীয়ই করে তোলে না তার সঙ্গে করে তোলে আরও প্রাণবন্ত। শীত আমাদের জীবনে অন্য ঋতুর তুলনায় একটু আলাদাভাবে নিজেকে নিয়ে আসে। কখনও একসঙ্গে আগুনের পাশে জড় হয়ে বসার আনন্দে আবার কখনও চায়ের অথবা কফি হাতে ধোঁয়া ওঠার আড্ডার আসরে। তবে এসব বিষয়ে এর প্রাণবন্ততা থাকলেও শুধু অভাব পড়ে যেন ত্বকের বেলায়। শীতের এই সময় যেন ত্বকের ক্ষেত্রে সব কৃপণতা শীতের! মূলত শীতের এই আবহাওয়া রুক্ষতাই এর কারণ। যার কারণে ত্বকে কালচে দাগ, ঠোঁট ফাটা আর ত্বকের নানা সমস্যা দেখা দেয় শীতের এই পুরোটা সময়জুড়ে।
শীতের আগমন ঘটেছে। এই আগমনে ত্বকের যত্নে সতর্ক থাকতে হবে। ত্বককে সুন্দর তরতাজা আর উজ্জ্বল রাখতে হলে অতিরিক্ত সূর্যরশ্মি অর্থাৎ অতিবেগুনি রশ্মি এড়িয়ে চলতে হবে। তা না হলে ত্বক বুড়িয়ে যাবে। সে ক্ষেত্রে একটি ছাতা বা টোকা জাতীয় টুপি ব্যবহার করা যেতে পারে। যারা এগুলোকে রুচিসম্মত মনে না করেন তারা যে কোনো একটি উৎকৃষ্ট সানস্ক্রিন লোশন বা ক্রিম ব্যবহার করতে পারেন। প্রশ্ন আসতে পারে, কেন সানস্ক্রিন আপনি ব্যবহার করবেন? এ ক্ষেত্রে প্রথমেই আপনার ত্বকের রং বিবেচনায় আনতে হবে। যে ত্বকের রং যত সাদা, সে ত্বক সূর্যালোকে তত বেশি নাজুক। সেই সঙ্গে শুরু হয়েছে ত্বকের নানাবিধ সমস্যা। তাই এখন থেকেই শুরু হোক ত্বকের বাড়তি যত্ন। এতে শীতের শুষ্কতা কমিয়ে ত্বককে করবে মসৃণ এবং স্বাস্থ্যোজ্জ্বল।
কৈশোর থেকে শুরু করে যে কোন বয়সেই ব্রন উঠতে পারে, খুব কম মানুষই আছে যারা ব্রনের সমস্যায় পরেননি কখনো, ব্রন যতটা যন্ত্রনাদায়ক এবং বিরক্তিকর, তার চাইতে আরও বেশী বিরক্তিকর ব্রনের দীর্ঘস্থায়ী দাগ। প্রাকৃতিক উপায়ে সেই ব্রনের দাগ দূর করবেন কিভাবে ?
Popular Posts
-
এ সময়ের বিয়ের সাজ
15.01.2019 0 Comments 14056 -
হলুদের ডালা সাজাবেন কিভাবে ?
12.01.2019 0 Comments 14047 -
নাকফুল কথন
07.04.2018 0 Comments 13703 -
বৈচিত্র্যময় ব্লাউজ
15.04.2018 0 Comments 11808 -
বিয়ের অনুষঙ্গ
06.02.2018 0 Comments 10886 -
যে ৬ উপায়ে লেহেঙ্গার ওড়না পড়তে পারেন
03.11.2018 0 Comments 10800
Categories
-
সৌন্দর্যচর্চা(280)
ত্বকের যত্ন (115)
চুলের যত্ন (56)
মেকআপ(65)
সুগন্ধি(8)
প্রোডাক্ট রিভিউ(0)
পায়ের যত্ন(6)
লিপ কেয়ার(3)
হাতের যত্ন(4)
হেয়ারস্টাইল(8)
আই মেকআপ(15) -
অন্যান্য(121)
মেনজ কর্ণার(33)
টিপস(33)
গৃহসজ্জ্বা(17)
সম্পর্ক(21)
ক্যারিয়ার(7)
ফিচার(6)
শৈশব-কৈশোর(3) -
স্বাস্থ্য(129)
দৈহিক স্বাস্থ্য(102)
মানসিক স্বাস্থ্য(13)
ব্যায়াম(14) -
ফ্যাশন(128)
পোশাক(88)
জুতা(3)
অনুসঙ্গ(37) - গ্ল্যামার জগৎ(16)
- রান্নাঘর(58)
- ব্রাইডাল (33)
- Test(0)